কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকা থেকে ছোরাসহ এক যুবক গ্রেফতার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ জুন, ২০২৩ ১২:০৬ পি এম
নগরীর ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে একটি বড় ছোরাসহ জুবায়ের ইসলাম প্রভাত নামক এক যুবককে আটক করেছে ইপিজেড ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, গত মঙ্গলবার বিকালে উক্ত যুবক মধ্যম আশ্রাফপুর এলাকায় বড় ছোরা হাতে প্রতিপক্ষকে ধাওয়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে রাত আনুমানিক ১.৩০ ঘটিকার সময় কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান ও এসআই আমিনুল হক সিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মধ্যম আশ্রাফপুর এলাকা থেকে লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের দামৈছা গ্রামের নুরুল ইসলামের পুত্র জুবায়ের ইসলাম প্রভাত (১৯) কে একটি বড় ছোরাসহ গ্রেফতার করেছেন। তিনি আরও জানান, তাঁরা বর্তমানে রামনগর এলাকায় থাকতেন। আটককৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন