বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কোটা পদ্ধতিকে যেভাবে দেখছেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল

    কোটা পদ্ধতিকে যেভাবে দেখছেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল
    ছবি/সংগৃহীত

    আজ থেকে তিপ্পান্ন বছর আগে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো। সে যুদ্ধ ঝাঁপিয়ে পড়তে আমাকে কেউ পরামর্শ দেননি। সিদ্ধান্তটি নিয়েছিলাম নিজেই। সময়টা ছিলো এমন---হয় যুদ্ধ করো না হয় পালাও। পালিয়েও ছিলো অনেকেই। কিন্তু পালিয়ে যাওয়ার মতো সাহস বা বুদ্ধি কোনটাই আমার ছিলো না। তাই বোকাদের দলে সহজেই ভিড়ে যাই-- যার পোশাকি নাম মুক্তিযোদ্ধা। স্বাধীনতার অনেক দিন পর সরকার মুক্তিযোদ্ধাদের সন্মানি ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কোন পর্যায়েই আমার কোন ভুমিকা ছিলো না। থাকার কথাও নয়। আর কোটা সিস্টেমের কথা অনেকদিন পরে আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম। সে অনেক খবর রাখতো। আমার তিন সন্তান। এর মধ্যে দু’জন মেয়ে-- একজন ছেলে। তারা এর সুফল ভোগী নয়। তারপরও মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে তারা আজ বিব্রতবোধ করছে কিনা জানি না। জিজ্ঞেস করিনি। ' চোরচোর ভাব ' বলে একটা কথা আছে। শিক্ষিত চোরদের মধ্যে এই উপসর্গটি তেমন দেখা না-গেলেও গরিব চোরদের মধ্যে সেটা কমবেশি আছে। ইদানিং আমার মধ্যে এ উপসর্গটির নীরব উপস্থিতি অনুভব করছি। তবে সেটা মুক্তিযোদ্ধা হিসেবে, না গরিব বলে ঠিক জানি না।

     


    add