বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার

    কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে আবদুল মমিন (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।  সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন মমিন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন তিনি। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেললাইনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

    সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী  নেতাকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাত।লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।


    add