চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অবরোধে মহাসড়কে যানজট
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ জুন, ২০২৪ ১৪:৪৪ পি এম
বেতনে-বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা। শুক্রবার (১৪ জুন) সকাল থেকে এই আন্দোলনে চলছে।স্থানীয় ডেনিম প্রসেসিং প্লান্ট নামে কারখানার শ্রমিকরা এ অবরোধ করছেন বলে জানা গেছে।ওই কারখানার কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ ওভারটাইম ও ঈদ বোনাস না পেয়ে বাধ্য হয়েই অবরোধে নেমেছেন তারা। এ সময় কয়েক হাজার শ্রমিককে একসঙ্গে মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।এদিকে, প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।এতে বেকায়দায় পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীসহ জরুরি প্রয়োজনের যাত্রীরা।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ‘ঘটনাস্থলে যাচ্ছি। যানজট নিরসনে কাজ চলছে।’
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক