কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ জুন, ২০২৪ ০৯:৪৮ এএম
সজিব মাহমুদ।। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি, উৎসাহিত এবং সঞ্চয়ের মনোভাব গড়ার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো স্কুল ব্যাংকিং কনফারেন্স। শনিবার (৮ জুন) দিনব্যাপী নগরীর ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর সার্বিক তত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা, কুমিল্লার সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিসের হেড অব ট্রান্সজেকশান ব্যাংকিং মো: সেকান্দার ই আজম, এসইভিপি। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো: ইমরুল হাসান, সোনালী ব্যাংক পিএলসি কুমিল্লা কর্পোরেট শাখার ডিজিএম মো: নাছির উদ্দিন খান এবং ব্যাংকার্স ক্লাব কুমিল্লার পক্ষ থেকে ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক সৈয়দ ফজলে এলাহী। সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো: মোক্তার আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রায় প্রায় দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সারাদেশের প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং করেন। তাদের সঞ্চিত আমানত প্রায় দুই হাজার দুইশ কোটি টাকা। যেহেতু দেশের বড় একটি অংশ শিক্ষার্থী, সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে। দেশের উন্নয়ন হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষার্থীদের স্কুল ব্যাগসহ বিভিন্ন ও উপহার সামগ্রী দেয়া হয়।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক