এবার ঢাবির আবাসিক কোয়ার্টার থেকে কুমিল্লার আরেক ছাত্রীর মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ এপ্রিল, ২০২৪ ০০:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক।।এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের শিক্ষকদের একটি আবাসিক কোয়ার্টার থেকে উদ্ধার হলো কুমিল্লার আরেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ। এর আগে গত ১৫ মার্চ কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চিরকুটে নিজের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে যায় সে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।এ ঘটনার রেশ না কাটতেই রবিবার (৩১ মার্চ) ভোরে উদ্ধার করা হলো আদ্রিতা বিনতে মোশারররফর মরদেহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ভোর সাড়ে ৪টায় ঘটনাটি জেনেছি। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সেই বিষয়ে পরিবার তেমন কিছুই জানতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।”
আদ্রিতার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে। তার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। মা-বাবার সাথেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান