প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের চূড়ান্ত ফল জানা যাবে যেভাবে
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:২৭ পি এম
ডেস্ক রিপোর্টার।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে এ পর্বে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ২ হাজার ৪৯৭ জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। পরে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রথম ধাপে ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। গত বছরের ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।
www.mopme.gov.bd.
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ