বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ভারতে ভুল চিকিৎসায় বাকৃবির ছাত্রী সিনথিয়ার মৃত্যু

    ভারতে ভুল চিকিৎসায় বাকৃবির ছাত্রী সিনথিয়ার মৃত্যু
    ছবি: সংগৃহীত

    ডেস্ক রিপোর্টার।। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সিনথিয়া আক্তার সুজানা আর নেই। মঙ্গলবার  (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুণ-অর-রশিদ সুজানার মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছর সিনথিয়া হাত-পায়ের হাড়ের ব্যথার চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান। এরপরে অনেকদিন যাবত তাকে ক্লাসে অনুপস্থিত দেখে খোঁজ নিয়ে জানতে পারি যে, ভারতের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দশ দিন ওষুধ খাওয়ার পর তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। এ সময় সিনথিয়ার শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফাটতে শুরু করে। এরপর তাকে চিকিৎসার জন্যে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক পর্যায়ে শরীরের চামড়া পড়া শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন। 
    তিনি আরও বলেন, সিনথিয়ার বাবার সাথে আমার কথা হয়েছে। গতকাল সন্ধ্যায় শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি হয়। এরপর সিনথিয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি।  
    সিনথিয়া সুজানা বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. আশরাফুল ইসলাম। সিনথিয়ার বাড়ি ময়মনসিংহের সেন বাড়ি রোডে।


    add