বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • এবারও ফলের ভিত্তিতে শিক্ষার্থী নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

    এবারও ফলের ভিত্তিতে শিক্ষার্থী নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
    ছবি: সংগৃহিত


    ডেস্ক রিপোর্টার।। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি থেকে  অনলাইনে আবেদন শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।  প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। এর আগে ১৪ জানুয়ারি বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে। প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে


    add