বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০১ এএম
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামে পূর্বশত্রুতার জেরে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি সেলিম আহমেদ (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা গ্রামের প্রায় ৪০ শতাংশ আয়তনের একটি মাছের প্রজেক্টে কীটনাশক প্রয়োগ করে। এতে শুক্রবার সকালে পুকুরের দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। প্রজেক্টে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের মাছ ছিল বলে দাবি করেছেন মালিক সেলিম আহমেদ। সকালে মাছের এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মানসিকভাবে ভেঙে পড়া সেলিম আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত পাঁচ-ছয় বছর ধরে আমার অর্থ, ঘাম ও শ্রমের সবটুকু দিয়ে এই মাছের প্রজেক্ট গড়ে তুলেছি। এটিই ছিল আমার স্বপ্ন ও জীবিকার অন্যতম অবলম্বন। বৃহস্পতিবার রাতেও মাছের খাবার দিয়েছি, তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সকালে এসে দেখি, পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এই দৃশ্য আমি কীভাবে সহ্য করব? পূর্বশত্রুতার জের ধরেই আমার ওপর এমন জুলুম করা হয়েছে। আমি প্রশাসন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় সংসদ সদস্যের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
এদিকে মাছের প্রজেক্টে গোপনে বিষ প্রয়োগের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই পুকুরে মরে ভেসে ওঠা মাছ দেখতে ভিড় করেন গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম বলেন, ‘সাম্প্রতিক সময়ে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কিছুদিন আগেও একাধিকবার বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা এবং বাড়িতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ অবস্থায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা প্রয়োজন।’
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।’
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন
- সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত