বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,

শিরোনাম :
  • কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড় বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু! বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
  • কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ

    কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক 

    কারাদণ্ড ভোগের পর জামিনে বের হয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারের বিরুদ্ধে। এছাড়াও নগরীর বিভিন্ন দেয়ালে জয় বাংলা স্লোগান লিখার অভিযোগ তার বিরুদ্ধে। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেছেন মনির হোসেন। 

    শাহ্ ইমরান মজুমদার লালমাই বড় ধর্মপুর কলেজপাড়া এলাকার মৃত আবদুস ছোবহানের ছেলে।  বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণের ইপিজেড এলাকার মধ্যম আশ্রাফপুর ইমরান টাওয়ারে বসবাস করে৷ 

    লালমাইয়ের বাসিন্দা রোকেয়া মজুমদার জানান, গত জানুয়ারি মাসের ২৯ তারিখ শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারাগার থেকে বের হয়ে সে আমাদের হুমকি দিচ্ছে।   

    জেল থেকে জামিনে বের হয়ে সে আমার স্বামীর নামে গাছ কাটা, মাটি কাটার মিথ্যা মামলা করে। ক্রয় সূত্রে আমরা এ বাড়ির মালিক সে এ বাড়ি ছাড়ার জন্য উকিল নোটিশ করে৷  আমার স্বামী ও সন্তানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে৷ বর্তমানে সে ডিসেম্বরে তাদের নেত্রী দেশে আসবে। এ বলে হুমকি দিয়ে যাচ্ছে।  তার আপা দেশে আসলে নাকি আমরা দেশে থাকতে পারবো না৷ 

    যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারের ভাই শাহজাহান মজুমদার বলেন, আমি দীর্ঘ ৩১ বসার প্রবাসে ছিলাম। পরিবারের জন্য টাকা পয়সা তার নিকট পাঠিয়েছি। দেশে এসে যখন হিসাব চাইলাম, সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার শুরু করে। তার দল ক্ষমতায় ছিলো। তার শ্বশুর বাড়ি কোর্টের পাশে। সে নিজে আইনজীবীর সহকারী।  এ ধারাবাহিকতায় আমার নামে ৯টি মামলা দেয়৷ এ গ্রামের কমপক্ষে ১৩-১৪ জন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যে আমার পক্ষে স্বাক্ষী দেয়, তাকে মামলা করে। হুমকি দেয় হয়রানি করে। আমরা এ হয়রানির থেকে বাঁচাতে চাই।

    লালমাই এলাকার বাসিন্দা   জাফর হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহিম, গ্রাম সরদার নবীর হোসেন, গ্রাম সরদার ওহিদুর রহমান,  গ্রাম সরদার বিল্লাল,  

    গ্রাম সরদার মোস্তফা মিয়া, সদর দক্ষিণ বিএনপি নেতা সেলিম আহমেদ জানান, শাহ্ ইমরান মজুমদার  যুবলীগ নেতা এটা সবাই জানে। সে বারবার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের পোষ্টারও করেছিলো৷ 

    যুবলীগ নেতা শাহ্ ইমরান মজুমদারকে একাধিক কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।   

    ধর্মপুরের গ্রাম সরদার বিল্লাল হোসেন বলেন, আওয়ামীলীগের এমপি বাহার ও তার মেয়ে মেয়র সূচীর সাথে তার বহু ছবি।  মিছিল মিটিং প্রমাণ করে, সে যুবলীগের নেতা ছিলো৷ 

    কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানারঅফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে আমরা নজর রাখছি। 

    লিখিত অভিযোগ যাচাই করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে আমরারকঠোর ব্যবস্থা গ্রহণ করবো৷


    add