বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১ পি এম
কুমিল্লার বুড়িচংয়ে সূফীবাদী সুন্নী জনতার সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সভাপতি, ডা. আমজাদ হোসেন রেজভীকে সাধারণ সম্পাদক এবং পীরজাদা মাওলানা মুফতি শামস তিবরীজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার একটি কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহসভাপতি মুফতি মাওলানা মো. বেলাল হোসেন চিশতী। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ মিয়াজী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল খায়ের রেজভী।
মাওলানা মুফতি শামস তিবরীজ সাদকপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্যসচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
এ সময় বক্তব্য দেন মাওলানা মো. শাহজাহান শিবরামপুরী, ময়নামতি ইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া রেজভী, সদস্যসচিব মো. আনিছুর রহমান মাস্টার, মো. শাহাদাৎ হোসেন, বাকশীমূল ইউনিয়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. মিজানুর রহমান, সদস্যসচিব সৈয়দ নুরুল কবির আতাউল, ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মো. কামরুল ইসলাম শিবলী, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা মো. অলি উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরকে সভাপতি, ডা. আমজাদ হোসেন রেজভীকে সাধারণ সম্পাদক এবং পীরজাদা মাওলানা মুফতি শামস তিবরীজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বুড়িচং উপজেলা কমিটি গঠন করা হয়।
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন
- সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
- কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু!
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ