সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,

শিরোনাম :
  • রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড় বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু! বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ
  • সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

    সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

    সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

    রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

    কর্মসূচিতে কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন হাবিবুর রহমান। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা অবস্থান নিয়েছেন। গার্মেন্টস কারখানা পোড়ানো, বাস-ট্রাকে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা এবং অর্থনীতির সচলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

    শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, শিক্ষকরা স্বাধীন ও স্বাভাবিক পরিবেশে বাঁচতে চান। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে বাসে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে আগুন দেওয়া ও পেট্রোল বোমা হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন এবং প্রতিহত করবেন বলেও জানান তিনি।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, তা নস্যাৎ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবসময় সোচ্চার রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।

    অবস্থান কর্মসূচি থেকে বক্তারা দেশ ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


    add