বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক
কিছু মানুষ অমরত্ব লাভ করেছেন মানবতার কল্যাণে কাজ করে। কারণ তারা আত্মকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে গোটা জগৎ নিয়েই ভেবেছেন। সে আলোকেই স্ব-স্ব ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কীর্তিমান হয়েছেন। তাই পৃথিবী থেকে চলে গেলেও সব সময় মানুষের অন্তরের মনিকোঠায় রয়েছেন তারা। এমনই একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ। বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বৈপ্লবিক ধারার প্রবর্তন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই মহান শিক্ষাবিদ ও ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে তাঁর স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ।
মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মলি ধর এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ।
বক্তারা আরও বলেন, নিজের জীবনের চাওয়া-পাওয়াকে তুচ্ছ জ্ঞান করে মানবতার পক্ষে কাজ করেছেন ভাষা সৈনিক অজিত কুমার গুহ। তিনি সুনাগরিক তৈরিতে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক ধারার স্বপ্ন দেখতেন।
তাই তাঁর মৃত্যুর পর শুভাকাঙ্ক্ষীরা কুমিল্লায় তার নামে প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। যা কুমিল্লা অঞ্চলে প্রায় পাঁচ দশক ধরে আলো ছড়াচ্ছে। এখানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে উচ্চকিত করছে কুমিল্লার নাম। শুধু তাই নয় অজিত গুহের সম্পত্তিও ব্যবহৃত হচ্ছে শিক্ষা ও মানবকল্যাণে। তাই অধ্যাপক অজিত গুহ’র মতো ব্যক্তিত্বদের মূল্যায়নে কার্পণ্যতা কাম্য নয় বলে তারা মতামত ব্যক্ত করেন।
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
- কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু!
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ
- চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন
- মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ