বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
  • মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল

    মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল

    মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল হক আর নেই। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মো. শহিদুল হক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করে নবীনগরের ইব্রাহিমপুর হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন।

    শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত মাসিক ‘জয়ভেরি’ পত্রিকার সম্পাদক হিসেবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন।

    দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

    মৃতের সন্তানদের মধ্যে মো. নোমানুল হক দিপু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, রায়হানা আক্তার কলি সহযোগী অধ্যাপক, নাজমুল হক বিসিএস (পররাষ্ট্র) কর্মকর্তা, নাইমুল হক নিপু পুলিশ সুপার, ডা. কান্তা যুক্তরাষ্ট্রপ্রবাসী, নাদিমুল হক সিপু সহকারী অধ্যাপক এবং রোকসানা কণা গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।


    add