সোমবার, ৩১ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা
  • কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা

    কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা

     

     কুমিল্লা প্রতিনিধি 

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি রেস্তোরাঁকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে মহাসড়কের আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

    অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় অবস্থিত মায়ামী রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে কাঁচা মাংসের রক্ত ও বিষ্ঠার সাথে রান্না করা খাবার রাখা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

    অন্যদিকে, মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নোংরা পরিবেশের জন্য "জাইতুন" রেস্তোরাঁকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

      ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার  জুয়েল মিয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো: সাকিব।

    অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা প্রদান করে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


    add