কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ২০:১৬ পি এম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। পুলিশের দাবি, কুমিল্লায় এ পর্যন্ত আটক ইয়াবার চালানগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন