পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬ ১৬:৪৯ পি এম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গর্জনখোলা ও নূরপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ কেমিক্যাল ও পোড়াতেল দিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার গর্জনখোলা এলাকার ‘জাকির ফুড প্রোডাক্টস’-এ মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রি, পোড়াতেল ব্যবহার এবং পোকাযুক্ত আটা দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরপুর এলাকার ‘মনির ফুড প্রোডাক্টস’-কে একই ধরনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া। অভিযানে আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব।
আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম এই অভিযানে সহযোগিতা প্রদান করে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
- পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা
- জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা
- দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির
- 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
- এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর