মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন

     লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় মাদক কারবারিদের জমায়েতের খবর পেয়ে লুঙ্গি পরেই মোটরসাইকেলে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন।

    শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তিনি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায় তারা।

    পরে পুলিশকে খবর দিলে মোটরসাইকেলটি জব্দ করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

    এ ঘটনার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এমপি জসীম উদ্দিন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

    এ বিষয়ে তিনি বলেন, “আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করা। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকব। মাদকের বিরুদ্ধে আমার জিহাদ চলবে।”


    add