বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৯ জুলাই, ২০২৬ ১৭:২১ পি এম
কুমিল্লার বরুড়ায় চলন্ত পিকআপ ব্যবহার করে গরুবাহী গাড়ির গতিরোধ করে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সাহাদাত হোসেনসহ ৬ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ জুন ২০২৬ রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বরুড়া থানার মগবাড়ি এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল তাদের ব্যবহৃত পিকআপ দিয়ে একটি গরুবাহী গাড়ির গতিরোধ করে ৪টি গাভী ও ৪টি বাছুর ডাকাতি করে নিয়ে যায়।
ডাকাতির পর মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশের টহলদল লাকসাম থানার ফুলুয়া রোড এলাকায় ডাকাতদের পিকআপটিকে থামার সংকেত দিলে তারা তা অমান্য করে। বরং পুলিশের টহল সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কুমিল্লার বিভিন্ন থানার পুলিশ একযোগে তৎপর হলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ডাকাতদের পিকআপ শনাক্ত করে ধাওয়া করেন। একপর্যায়ে লালমাই থানার বাগমারা এলাকার ভুশ্চিগামী সড়কে ডাকাতরা তাদের পিকআপের পেছনের অংশ দিয়ে ওসির গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে পুলিশের ব্যাপক অভিযানের মুখে ডাকাতরা লাকসাম থানার মুদাফফরগঞ্জ এলাকায় ডাকাতি করা ৪টি গাভী ও ৪টি বাছুর ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধান সাহাদাত হোসেনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাহাদাত হোসেন (৩৪), রুবেল (৪২), ইসমাইল (৪৫), কামাল সিকদার (৪০), নোমান (৪০) ও রাসেল আলী (৩৮)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ও সংঘবদ্ধ অপরাধী। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ডাকাত দলের সর্দার সাহাদাত হোসেনের বিরুদ্ধে ১১টি, রুবেলের বিরুদ্ধে ১৭টি, নোমানের বিরুদ্ধে ৭টি এবং রাসেল আলীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাহাদাত হোসেন পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির হয়ে ঘটনার বিষয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২