মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ

    চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার নির্দেশ

    মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার থেকে চট্টগ্রামে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

    একই সঙ্গে পাহাড়সংলগ্ন এলাকার স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

    সোমবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত বন্দরনগরীতে ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত নগরের কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে অবস্থান করতে বলা হয়েছে।

    এদিকে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম নগরের আকবরশাহ, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলীঘোনা পাহাড়সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসন বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে গিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।


    add