কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার ‘ফলাহার–২০২৬’ অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুলাই, ২০২৬ ১৯:৪৯ পি এম
রাকিব হোসেন।
ঋতুর সেরা দেশীয় ফলের স্বাদ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বিমাসিক মুখপত্র ‘ক্যাম্পাস বার্তা’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফলাহার–২০২৬’।
অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকন, ড্রাগন ফলসহ মৌসুমি নানা ধরনের ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় ফলের সম্ভার। রঙিন এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস বার্তা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্তা সম্পাদক মো. রাকিব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্যাম্পাস বার্তা আমাদের কলেজের একটি সৃজনশীল প্ল্যাটফর্ম। দিন দিন শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাস বার্তার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। আজকের ফলাহার অনুষ্ঠান ছিল দারুণ প্রাণবন্ত ও চমৎকার আয়োজন। বাহারি মৌসুমি ফলের সমাহারে আয়োজিত এই ফলাহার সবাইকে একত্রিত করেছে। আগামী দিনেও তোমরা ক্যাম্পাস বার্তার সঙ্গে থেকে এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে—এটাই আমার প্রত্যাশা। নিজেদের সৃজনশীলতা, মেধা ও উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাস বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনূস মিয়া এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার সম্পাদনা পরিষদের প্রশিক্ষণ সম্পাদক তাসনীম মীম, আফরোজা আক্তার লিজা, মিজানুর রহমান, নুরুজ্জামান, মো. ফরিদ, আবু সাঈদসহ সম্পাদনা পরিষদের সদস্য এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রাকিব হোসেন
ভিক্টোরিয়া সংবাদদাতা
০১৬২৫০৩৪১৫৭
- মুরাদনগরে চালকের ওপর নৃশংস হামলা, ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার ‘ফলাহার–২০২৬’ অনুষ্ঠিত
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিক্টোরিয়ার সুদীপ্ত
- বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
- চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে' বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
- কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
- দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ
- কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
- কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন