বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুলাই, ২০২৬ ১৭:১৯ পি এম
মোঃ শরীফ উদ্দিন
কুমিল্লার বরুড়া প্রেসক্লাব এর উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই রবিবার সকাল ১১ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বরুড়া প্রেসক্লাবের সভাপতি সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি এর সভাপতিত্বে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক, অর্থ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি এমডি আজিজুর রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য সফিউল্লাহ সুজন, সহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি বলেন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে চলমান বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি চলমান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরুড়া প্রেসক্লাব গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করে।
- মুরাদনগরে চালকের ওপর নৃশংস হামলা, ছিনতাইচেষ্টায় গ্রেপ্তার ১
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তার ‘ফলাহার–২০২৬’ অনুষ্ঠিত
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিক্টোরিয়ার সুদীপ্ত
- বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
- ভিক্টোরিয়া কলেজ বাঁধনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ফাহিম এখন বাঁধনের কেন্দ্রীয় সভাপতি
- চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে' বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
- কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
- দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অনুদানে অসহায় ও কর্মসংস্থানপ্রত্যাশীদের মাঝে চেক ও ইজিবাইক বিতরণ
- কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল
- কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন