চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১ জুলাই, ২০২৬ ১৭:০৪ পি এম
কুমিল্লার চৌদ্দগ্রামে জোহরের নামাজের সময় সেজদারত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মো. আবু বক্কর ছিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যার দায়ে মো. আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডিত আবু বক্কর ছিদ্দিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে জোহরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় নিজের মা মোছা. খায়েরা বেগম ওরফে খায়রুন্নেছা (৮০)-কে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন আবু বক্কর ছিদ্দিক। অভিযোগ রয়েছে, মাদকের টাকা না পেয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাই আবু বক্কর ছিদ্দিককে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নাসের তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ, আলামত ও মামলার অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সালিশ হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
- নিকারের অনুমোদন: কুমিল্লায় নতুন ‘বাঙ্গরা’ উপজেলা
- চৌদ্দগ্রামে সেজদারত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- চৌদ্দগ্রাম সীমান্তের শূন্যরেখা থেকে নারীর মরদেহ উদ্ধার
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান
- সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল,দাপন সম্পন্ন
- ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৮ কলেজের কোনো শিক্ষার্থী
- দাউদকান্দিতে ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা আলোচনায়