দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩ ১৪:০৭ পি এম
কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলরুট ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বন্ধ ছিলো সোয়া দুই ঘণ্টা। সকাল ৯টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান