সাবেক রেলমন্ত্রীর উঠান বৈঠকে অংশগ্রহণের অভিযোগ।। যুগ্ম সচিবকে শোকজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩ ১১:০৯ এএম
ছবি- সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নৌকার প্রার্থী মুজিবুল হক মুজিব এমপির উঠান বৈঠকে অংশগ্রহণের অভিযোগে সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ.কে.এম. জি. কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে। এনিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) তাকে শোকজ করেছেন আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটি র চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান। নোটিশে তিনি উল্লেখ করেন, কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সংসদীয় আসন কুমিল্লা -১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, আপনি সরকারের একজন যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিগত ২৫ডিসেম্বর জগন্নাথদিঘি ইউনিয়নের পায়েরখোলা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য রাখেন। আপনার অধীনস্থ কর্মচারী মো. আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনপূর্বক চৌদ্দগ্রাম উপজেলার নৌকার প্রার্থী মো. মুজিবুল হকের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। অধিকন্তু এ সংক্রান্ত নিউজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অত্র অনুসন্ধান কমিটির নিকট সংরক্ষিত রয়েছে। যাতে আপনার সরব উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। এমতাবস্থায় উক্ত কার্যাবলীর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয় । এমতাবস্থায়ে উপরোক্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ০১ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো । অবশ্য এ বিষয়ে অভিযুক্ত যুগ্ম-সচিব এ.কে.এম. জি. কিবরিয়া মজুমদার বলেন, ওই এলাকায় তার পৈত্রিক নিবাস। প্রার্থীর সাথে দেখা করতে গেলে তার কিছু সমর্থক তাকে মঞ্চে বসিয়ে দেয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান