চাঁদপুর জেলা বলপেন সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২০ মে, ২০২৬ ১৯:৫২ পি এম
চাঁদপুর জেলা বলপেন সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন
মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুর জেলা বলপেন সমিতির সাবেক সভাপতি ও ৫নং উত্তর উপাদি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জনাব রফিকুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। গতরাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (২০/০৫/২০২৬) বাদ যোহর উত্তর উপাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তাতী দলের সহ-সভাপতি ও ৫নং উত্তর উপাদি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইয়াস মিজি, বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধানীয়া, মতলব দক্ষিণ উপজেলার সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ টিটু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক যুবদল সাধারণ সম্পাদক শামীম হোসেন মিয়াজী, মতলব দক্ষিণের বাংলাদেশ ইসলামী ব্যাংক পি এল সির সাবেক ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক, বর্তমান ৯নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জয়নাল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মরহুম রফিকুল ইসলামের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, তিনি ছিলেন একজন সজ্জন, সমাজসেবী ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
- মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
- শিশু রামিসাকে গলা কেটে হত্যার আগে ধর্ষণ করে সোহেল: পুলিশ
- মেঘনা উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ কর্সূমচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
- চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- চাঁদপুর জেলা বলপেন সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন
- ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- ৮ বছরের শিশুকে গলাকেটে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র্যাব
- কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।