সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি

    বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি
    ছবি- সংগৃহীত

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, বুয়েটের ভর্তি পরীক্ষা এবারও দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। তা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।


    add