বুধবার, ০৮ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী স্টেডিয়াম উধাও হয়ে গেছে, সংসদে অভিযোগ কুমিল্লার এমপির কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন

    সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন

    কুমিল্লা আদর্শ সদর উপজেলা  ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর মীরবাড়ি এলাকায় এক অসহায় পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ  পানীয়জলের সংকট নিরসনে সাবমারসিবল পাম্প উপহার হিসেবে দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন অধ্যাপক মামুন, 

    মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় সেলিনা বেগমের বাড়িতে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
    ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের সমাজসেবক আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, নিরাপদ পানীয়জল মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


    add