এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ১৫:৪৮ পি এম
নিজস্ব প্রতিবেদক ।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), কুমিল্লা চ্যাপ্টার- এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) কুমিল্লার একটি রেস্টুরেন্ট দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. রফিকুল আলম। কৃষিবিদ মো. খন্দকার বোরহান উদ্দিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষিবিদ মো. লিয়াকত আলী।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবনের ইতিহাস তুলে ধরেন বক্তারা। তারা বলেন, খালেদা জিয়া কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। দেশ ও জাতির স্বার্থের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. শামসুল আলম লিটন, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা
কৃষিবিদ মো. ওয়াহেদুর রহমান মজুমদার, কৃষিবিদ এহেতেশাম রাসুলে হায়দার DSCO, জেলা সরকারি হাঁস-মুরগি খামার এর উপপরিচালক কৃষিবিদ চন্দন কুমার পোদ্দার।
আরো উপস্থিত ছিলেন এ্যাব সহ সভাপতি কৃষিবিদ আতাউর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আহসান উল্লাহ, সদস্য কৃষিবিদ ডা. মো. মাহবুবুল হক লিটন, কৃষিবিদ ডা. মাহবুবুল হাসান ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার কৃষি অফিসারবৃন্দ।
- কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার
- এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল
- কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
- চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন