বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • দেশের সব সেক্টরেই কৃষি ব্যাংকের গৌরবজনক বিচরণ-- কুমিল্লায় ব্যবস্থাপনা পরিচালক

    দেশের সব সেক্টরেই কৃষি ব্যাংকের গৌরবজনক বিচরণ--  কুমিল্লায় ব্যবস্থাপনা পরিচালক

    আমরা এলসি করি, গার্মেন্টস লোন দেই, কৃষকদের লোন দেই। কৃষি ব্যাংকের বিচরণ দেশের সব সেক্টরে আছে। আমাদের শক্তি হলো তরুণ মেধাবী অফিসারগণ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের ৪১ শতাংশ মানুষের কর্মসংস্থান কৃষি থেকে।  সোমবার (২৫ ডিসেম্বর) কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলিক কার্যালয়ের পর্যালোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। ব্র্যাক লার্নিং সেন্টার কুমিল্লায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান,  কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ। 
     লাকসাম ও নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ২০২৩-২৪ অর্থবছরের সব ব্যবসায়ীক লক্ষমাত্রার বিপরীতে অর্জনসমূহ পর্যালোচনা করেন। ঋণ বিতরণ, আদায় আমানত সংগ্রহ গুরুত্ব প্রদান করে বক্তব্য রাখেন। ঋণ খেলাপির অভিযুক্তদের বিরুদ্ধে কেন মামলা হয় না-  এ নিয়ে প্রশ্ন রাখেন তিনি। অগোছালো শাখা সমূহের বিষয়ে সতর্কতা সংকেত দেন। একই সাথে কুমিল্লা অঞ্চলের সব শাখা পরিদর্শনের কথা জানান প্রধান অতিথি।  অনুষ্ঠানের শুরুতে কৃষি ব্যাংক কুমিল্লা মুখ্য আঞ্চলিক কার্যালয় থেকে প্রথমবারের মতো ডায়েরি প্রকাশ করা হয় । বিষয়টি ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক বলে মন্তব্য করেন বক্তারা। 
    প্রসঙ্গত, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান  বাংলাদেশ কৃষি ব্যাংক। অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। আমানত, ঋণ, বৈদেশিক বাণিজ্যসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। যা ১,০৩ টি অনলাইন শাখা থেকে পরিচালিত হচ্ছে।


    add