বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার

    কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার
    ছবি সংগৃহীত

    কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি সমর্থন জানিয়ে নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকট মোকাবিলায় কেন্দ্রীয় রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়, বরং গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত।

    তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী শক্তিকে এই ঐক্যের পাশে দাঁড়িয়ে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


    add