বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • নার্সারিতে নতুন জীবন পাবে যুব সমাজ

    নার্সারিতে নতুন জীবন পাবে যুব সমাজ
    ছবি/সংগৃহীত

    দক্ষতা উন্নয়নের মাধ্যমেই যুব সমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হতে পারে। তাই এক্ষেত্রে তাদের সচেতন করার পাশাপাশি কৃষিতে প্রশিক্ষিত করা ও কর্মসংস্থানের পথ নির্দেশনা প্রদান করতে হবে। গ্রামে ও শহরে গাছের চারার প্রচুর চাহিদা রয়েছে। এসব নার্সারিতে ফুল, ফল  ও ঔষধি গাছ পাওয়া যায়। গাছ লাগানোর জন্য মাটির পাত্র, পোকা দমনের জন্য সারও পাওয়া যায় কিছু নার্সারিতে। পরিকল্পিত উদ্যোগে নার্সারিতে নতুন জীবন পাবে যুব সমাজ।

    শনিবার (২৩ ডিসেম্বর) গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে নার্সারি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.মোস্তফা কামাল মজুমদার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (অর্থ) আব্দুর রেজ্জাক। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার উপ- পরিচালক মোঃ সামসুজ্জামান।সঞ্চালনায় ছিলেন যুব সংসদ ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. ইমাম হোসাইন।

    অনুষ্ঠানে বৃক্ষরোপণ, জাদুঘর পরিদর্শন, স্পোর্টস অ্যাকাডেমি উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।

    সফল যুব সংগঠনের সম্মাননা ২০২৩ অর্জন করেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সদর দক্ষিণের দনাজোড় বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ এ.কে.এম আলকাসুর রহমান, কোকা স্মৃতি পাঠাগার ও সাইন্স ক্লাবের উদ্যোক্তা বশির আহম্মেদ।


    add