আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬ ১১:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক।।
জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত যেভাবে জুলুম করছে তা আওয়ামী লীগের জুলুমও হার মানাচ্ছে। তারা টার্গেট করে আমাদের বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করছে।
ওরা বলে ওনারা নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়! তাহলে ওরা মানুষের ক্ষতি করে কেন? রাসূল (সা.) তো বলেছেন “প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহব্বা ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।” আর মিথ্যা প্রোপাগান্ডা প্রচার ও মানুষের সম্মানহানি বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মিরাজের রাতে আমি এমন এক দল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমন্ডলে ও বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাঈল (আ.)! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক, যারা মানুষের গোশত খেত (গিবত করত) এবং তাদের মানসম্মানে আঘাত হানত।’ সুতরাং যাদের হাত দিয়ে মানুষ জুলুমের শিকার হয় এবং যাদের মিথ্যা কথা ও অপবাদের মাধ্যমে মানুষের সম্মানহানি হয়, তারা কখনো পূর্ণাঙ্গ ও আদর্শ মুসলমান হতে পারে না।
শনিবার (১০ জানুয়ারি) মুরাদনগরের বাঙ্গুরা সীমানারপাড় মরহুম হাজী ‘মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে কায়কোবাদ বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের মত জামায়াতে ইসলামী অপপ্রচার আর কুৎসা রটিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে চায়। ইনশাআল্লাহ এরা সফল হবে না। আল্লাহ জালিম আওয়ামী লীগ থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছে, নব্য জালিম জামায়াতে ইসলামীর হাত থেকেও দেশকে রক্ষা করে বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা গোলাম মোস্তফা ও পল্লী চিকিৎসক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী।
প্রতিযোগিতায় উপজেলার মোট ৩৮টি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ২০টি মাদরাসার হাফেজরা স্থান পায়। ৫ পারা ও ১০ পারা- এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ বেলাল হোছাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহŸায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহŸায়ক কামাল উদ্দিন ভ‚ঁইয়া, নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার মিনা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, বিএনপি নেতা আনিসুর রহমান খান, ইউনিয়ন যুবদল সভাপতি গাজী আব্দুল বাছির, সমাজসেবক ওবায়দুল হক সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী বলেন, কোরআনের হাফেজরা দেশ ও জাতির সম্পদ। ধর্মীয় শিক্ষার প্রসারে এই ধরণের প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরিতে সেরা ৬ জন বিজয়ীর হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সকল শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত¡না পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসুল আলম সরকার মজনু, আমেরিকা প্রবাসী শাহিন সরকার, সাবেক সাব-ইন্সপেক্টর বশির আহম্মদ, দুলাল মিয়া, জাহাঙ্গীর সদাগর, , খাইরুল হাসান ও দুলাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান