বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

    জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
    ছবি সংগ্রহীত

    নিজস্ব প্রতিবেদক।। 

    কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়দৈল দক্ষিণ পাড়া এলাকার ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক ও তার পরিবার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণনাশের হুমকির ঘটনায় ভীত হয়ে মোঃ আনোয়ার হোসেন গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা আদর্শ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

     

    অভিযোগ সূত্রে জানা যায়, ২০০১ সালে মৃত আব্দুর রহমান ভুয়া দলিল ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে মোঃ আব্দুর রাজ্জাকের বসতভিটার ৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেন। ওই সময় প্রভাবশালী মহলের সহায়তায় মিথ্যা মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তখন ভুক্তভোগীর সন্তানরা নাবালক থাকায় ভয়ে ও নিরাপত্তাহীনতার কারণে কোনো প্রতিকার পাওয়া সম্ভব হয়নি।

    পরবর্তীতে মৃত আব্দুর রহমানের স্ত্রী শাম্মি আক্তার ডলি (৫৮) উক্ত জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নিলে গত ২৪ ডিসেম্বর মোঃ আব্দুর রাজ্জাকের সন্তানরা তাদের বৈধ ৪ শতাংশ জমি বাদ দিয়ে বাউন্ডারি দেওয়ার অনুরোধ জানান।

    অভিযোগে আরও বলা হয়, গত ২৮ ডিসেম্বর শাম্মি আক্তার ডলি, তার স্বজন ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মোঃ আব্দুর রাজ্জাকের বড় ছেলে মোঃ আনোয়ার হোসেনের বাড়িতে উপস্থিত হন। এ সময় আনোয়ার হোসেন শান্তিপূর্ণভাবে সামাজিক বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেন।

    তবে গত ৩০ ডিসেম্বর একই পক্ষ পুনরায় তার বাড়ির সামনে এসে বাউন্ডারি নির্মাণে বাধা দেয়। এ সময় সকলের সামনে অভিযুক্ত মোঃ আলী আকবর (৫৭) আনোয়ার হোসেনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

     

    এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলী আকবর অভিযোগ অস্বীকার করে বলেন,
    “আমি কোনো হুমকি দেইনি। আমার মামার বাড়ির জমি নিয়ে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।”

    বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।


    add