যার হাতে ধানের শীষ আমি তার হয়ে কাজ করবো-- ড. রশিদ আহমদ হোসাইনী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫ ২২:০৭ পি এম
কুমিল্লা প্রতিনিধি।।
যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমদ হোসাইনী কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক রির্টানিং অফিসার মু. রেজা হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে ড. রশিদ আহমদ হোসাইনী বলেন, আমি কোন দিনও দলের বাহিরে যাইনি। ৩ জানুয়ারি যাচাই বাছাই শেষে যার হাতে ধানের শীষ আমি তার হয়ে কাজ করবো। কোন কারণে যদি বাতিল হয়, শহিদ জিয়ার একজন প্রতিনিধি, দলের কাছে তখন চাওয়া পাওয়ার বিষয়টি আসবে। দল তখন বিবেচনা করবে। আমি দলের বাহিরে কেউ না। আমি বিএনপির লোক, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, কামাল হোসেন লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, যুবদল নেতা রুবেল মজুমদার । নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান