বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • জুলাই বিপ্লবের শহীদ মাসুমের বাবাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা 

    জুলাই বিপ্লবের শহীদ মাসুমের বাবাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা 
    ছবি কুমিল্লা মেইল

     

    বৈষম্য ও দুর্নীতিমুক্ত,  ইনসাফ ও জনকল্যাণমূলক সমাজ কায়েম করা হবে --কাজী দ্বীন মোহাম্মদ

    তৌহিদ হোসেন সরকার 
    কুমিল্লা 

    জুলাই বিপ্লবে শহীদ মাসুমের বাবা মো. শাহের আলীকে সঙ্গে নিয়ে কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, মহানগর শিবির সভাপতি মো. হাসান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরউদ্দিন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদুল্লাহ, অধ্যক্ষ মাওলানা রাসেদুল হক, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, মানবিক ড্রাইভার মহিউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
    মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, কুমিল্লা–৬ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বঞ্চনার শিকার হয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।
    তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। শহীদের বাবাকে সঙ্গে নিয়ে আমরা জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম শুরু করেছি। দুর্নীতিকে লালকার্ড দেখাতে চাই।
    তিনি বলেন, জনগণের সমর্থন পেলে কুমিল্লা–৬ আসনকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক আসনে রূপান্তর করা হবে।


    add