কুমিল্লা-৬ আসনে জামায়াতের মনোনয়ন ফরম নিলেন কাজী দ্বীন মোহাম্মদ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩৯ পি এম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের দায়িত্বশীলরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কুমিল্লা-৬ আসনের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা
- কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার
- এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল
- কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
- চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা