বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন 

    সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন 
    ছবি কুমিল্লা মেইল

     নিজস্ব প্রতিবেদক।। 

    যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে৷

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান,সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাকে হুমকি-ধমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

    স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

    মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

    মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের আয়োজনে বক্তব্য রাখেন,সাংবাদিক এম এইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ), করিম সরকার (রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কন্ঠ), শরীফ প্রধান (ইত্তেফাক),জাকির হাজারী (দেশ রুপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ),জিল্লুর রহমান (মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার( দ্যা বাংলাদেশ টুডে),তৌফিক রুবেল(সংগ্রাম)। 

    এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান( জনকণ্ঠ), আপেল মাহমুদ( বাংলা টিভি),শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান(এনটিভি),মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ ( প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল(প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী (কালের কন্ঠ ডিজিটাল), আলেক হোসেন(বাংলাদেশ সমাচার),রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ), মাসুম বিন মিলিটারি(আনন্দ বাজার),রাসেল মুন্সী(এফবি নিউজ),মোঃ শরিফুল ইসলাম(সকালের সময়) ও মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।


    add