বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • জনপ্রিয়তার শীর্ষে ইউসুফ সোহেল। কঠিন চ্যালেঞ্জের মুখে পাঁচবারের এমপি কায়দাবাদ

    জনপ্রিয়তার শীর্ষে ইউসুফ সোহেল। কঠিন চ্যালেঞ্জের মুখে পাঁচবারের এমপি কায়দাবাদ
    ছবি কুমিল্লা মেইল

    কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এবার নির্বাচনী মাঠে নেমেছেন হেভিওয়েট প্রার্থীরা। একদিকে যেমন আছেন বিএনপির প্রভাবশালী নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি এলাকায় 'দাদা' নামে পরিচিত, তেমনি তার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। দীর্ঘদিন বিদেশ থাকার পর কায়কোবাদ সম্প্রতি এলাকায় ফিরলেও স্থানীয় রাজনীতিতে তরুণ, উদ্যমী ও জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ইউসুফ হাকিম সোহেল ইতিমধ্যেই ভোটারদের নজর কেড়েছেন।

    ইউসুফ হাকিম সোহেল মুরাদনগর উপজেলায় একজন সুপরিচিত ব্যক্তিত্ব।  তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাইস চেয়ারম্যান থাকাকালীন তিনি সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেন এবং একজন জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর সময়ে নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তৃণমূলের ভোটারদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এবং মধ্যবিত্ত শ্রেণি তাঁকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে বিবেচনা করে। কায়কোবাদের অনুপস্থিতিতে মুরাদনগরের রাজনীতিতে সোহেল একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছেন।
    ইউছুফ সোহেলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মো: তফাজ্জল হোসেনকে নিয়ে ক্যাম্পেইন করছেন কয়েকজন ব্যাক্তি। অনেকে মনে করছেন জামায়াতে ইসলামীর মধ্যে দলীয় কোন্দল সৃষ্টি করার জন্যই এই ক্যাম্পেইন।  এতে বিরোধী দল সুযোগ নিতে পারে। ড. তোফাজ্জল হোসেনকে স্থানীয়ভাবে মুরাদনগরের সাধারণ মানুষ খুব একটা চেনেন না এবং তিনি স্থানীয় রাজনীতির সঙ্গেও সরাসরি যুক্ত নন। ফলে ইউসুফ হাকিম সোহেলের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাঁর চেয়ে অনেক বেশি।
    জানা যায়, জামায়াত কর্তৃপক্ষ মুরাদনগর আসনে দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে ইউসুফ হাকিম সোহেলকে বেছে নিয়েছে, যা ছিল একটি সুচিন্তিত সিদ্ধান্ত। 
    অপরদিকে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ছিলেন। যদিও তিনি জনপ্রিয়, তবুও স্থানীয় রাজনীতিতে তাঁর অনুপস্থিতির কারণে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।
     ইউসুফ হাকিম সোহেলকে প্রার্থী করায় স্থানীয় জামায়াত ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে উচ্চ মনোবল ও সন্তুষ্টি বিরাজ করছে। তারা মনে করেন, সোহেল স্থানীয়ভাবে পরিচিত ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া সম্পর্কে অবগত। ফলে এই আসনে যেকোনো বিদ্রোহ বা অসন্তোষের আশঙ্কা অমূলক। বরং সকলে একজোট হয়ে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত।
    এই পরিস্থিতিতে, বিএনপির হেভিওয়েট প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এবার নির্বাচনী মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। ইউসুফ হাকিম সোহেল-এর জনপ্রিয়তার কারণে এই আসনটি এখন আর বিএনপির জন্য 'সহজ জয়' নয়, বরং একটি চ্যালেঞ্জিং লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে।


    add