লাকসামে গামছা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০১ এএম
নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৯(লাকসাম) আসনে কৃষক –শ্রমিক-জনতা লীগের গামছা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে এ ঘটনার একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করেন সংশ্লিষ্ট প্রার্থী।তিনি জানান এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করবেন । সর্বকনিষ্ঠ প্রার্থী জমির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে জনতা বাজারে ও শুক্রবার উত্তরদা স্কুলের সামনে আমার গামছা প্রতীকের পোস্টার ছেঁড়া হয়েছে। কারা এ কাজ করেছে আমি জানি না। যদি রিটার্নিং কর্মকর্তা বিষয়টি সমাধান করে দেন, তাহলে আমি নির্বাচনে থাকবো।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কারও পোস্টার ছেঁড়া বা কোনো প্রার্থীকে হয়রানির কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।প্রসঙ্গত এবারের সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী কুমিল্লার জমির উদ্দিন। তার বয়স ২৫ বছর ৯ মাস। এক ভিডিওতে দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী বলে নিজকে দাবি করেছেন তিনি। লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র জমিরের জন্ম ১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান