বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় ব্যতিক্রমী পিঠা উৎসব

    কুমিল্লায় ব্যতিক্রমী পিঠা উৎসব
    ছবি/সংগৃহীত

    মাথায় বেন্ডেজ। পুরো শরীরে ছোপ ছোপ রক্ত। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ফিলিস্তিনি শিশুটির দেখা কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুলের মাঠে। তার পাশে বঙ্গবন্ধুর সাজে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শব্দে প্রকম্পিত করে আসছে আরেকজন। এভাবেই ২০ জনের বেশি শিশুর কেউ সেজেছে বাঙালির গৃহবধূ, কেউ যুদ্ধাহত বীর, মসজিদের ঈমাম, লাল পরি, সাদা পরি। আবার কেউ সেজেছে বেদেনী।

    শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা নগরীর ইউসুফ হাই স্কুল মাঠে শিশুদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে শিশুদের মাঝে ফুটে উঠেছে এমন সব প্রতিভা। পৌষের পিঠা উৎসব নামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে আলোকিত বজ্রপুর নামের একটি সংগঠন।

     অনুষ্ঠানে নানা হরে আইটেমের পিঠার পসরা নিয়ে বসেন সংগঠনের সদস্যরা। এতে প্রদর্শনী করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পুলি , নারিকেল নাড়ু  ও পাটিসাপটাসহ অন্তত ২০ ধরনের পিঠা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগীত শিল্পী আসিফ আকবর, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, ১২ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক মুন্না, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কবি সৈয়দ তারেক আহমেদ তারেক, লেখক হালিম আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অমল পাল, বীর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান, কবি কাইয়ুম, নাট্যজন শাহজাহান চৌধুরী, প্রবীন নাট্য শিল্পী হাশিম আপ্পু কবি ও সংগঠক আজাদ লিটন। আরও উপস্থিত ছিলেন, আলোকিত বজ্রপুরের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা চৌধুরী ও ঐতিহ্য-ইতিহাস বিষয়ক গবেষক আহসানুল কবীর, সংগঠক হাসিবুল হোসেন সুমন সংগঠক রুবেল পাল।


    add