চাঁদপুরে দুই শতাধিক যানবাহনে তল্লাশি, ২৯ মামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ২২:১০ পি এম
চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ২৯ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।
রোববার (৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বড়ালি মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১১০টি যানবাহনে তল্লাশি চালিয়ে চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথবাহিনী চেক পোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের এবং ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় তিনটি গাড়ি।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা