সোমবার, ২০ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল তিতাস উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে – অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন মুরাদনগরে দেড় লক্ষ টাকা উপঢৌকনসহ ইমামকে বিদায় সংবর্ধনা  মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
  • চাঁদপুরে দুই শতাধিক যানবাহনে তল্লাশি, ২৯ মামলা

    চাঁদপুরে দুই শতাধিক যানবাহনে তল্লাশি,  ২৯ মামলা
    ছবি কুমিল্লা মেইল

    চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ২৯০টি যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ২৯ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় ৩টি গাড়ি।

    রোববার (৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

    প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বড়ালি মসজিদ সংলগ্ন ফরিদগঞ্জ-রায়পুর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ১১০টি যানবাহনে তল্লাশি চালিয়ে চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথবাহিনী চেক পোস্ট বসিয়ে ১৮০টি যানবাহনে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির মালিকের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের এবং ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় জব্দ করা হয় তিনটি গাড়ি।

    অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’


    add