বরুড়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক মাহমুদুল হাসান
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ বরুড়া উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রভাষক মাহমুদুল হাসান। গত ১৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মোস্তফা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে সর্বোচ্চ ৬৮ নাম্বার পেয়ে ১ম স্থান অর্জন করেন বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক মাহমুদুল হাসান। তিনি ১৯৮৬ সালে একই উপজেলার জিনসার গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষাজীবনে তিনি হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে একই কলেজ থেকে রসায়ন বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে এমবিএ সম্পন্ন করে বর্তমানে উচ্চতর গবেষণায় নিয়োজিত রয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের প্রভাষক ছিলেন ও পরবর্তীতে বরুড়ার ছোটতুলাগাঁও মহিলা কলেজে যোগদান করেন। সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একজন শিক্ষক হিসেবে চেষ্টা করি নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। পড়াশোনাকে শিক্ষার্থীদের সামনে সহজাবে উপস্থাপন করে শিক্ষাভীতি দূর করতে। আগামী দিনগুলোতে উদ্ভাবনী শিক্ষার সারথি হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করতে চাই।
উল্লেখ্য গত ৫ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয় সচিব সোলেমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারা দেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় দেশের সকল জেলা-উপজেলায় শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান