রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, চার যাত্রীর প্রাণহানি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩১ পি এম
রাজধানী তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গেছেন চার যাত্রী। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা শাজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে কমলাপুর অভিমুখে চলা শুরু করতেই আগুন লাগে। ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, নির্বাচন স্থগিত ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। হরতালে শুরুর আগ মুহূর্তে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান