রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • বুড়িচংয়ে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

    বুড়িচংয়ে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেফতার করে র‌্যাব।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

    গ্রেফতাররা হলেন- মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সীগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বুড়িচং উপজেলার কাঁটাজঙ্গল এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

    নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে এবং পুনরায় চুরি করতে আসলে ধরতে ওত পেতে থাকে। গতকাল শুক্রবার দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করে। এ সময় গ্রেফতার তিন আসামি জয় চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও তাকে দুটি কুকুর লেলিয়ে দেয়। এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার।’


     


    add