বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী কমিটির সভা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৪ পি এম
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার নির্বাচনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন ও উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান। তাঁরা বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যেতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, ইসলাম ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমকে সফল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে তারা উপস্থিত নেতা-কর্মীদেরকে ধৈর্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও নির্বাচনী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
- থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া
- লালমাইয়ে কাজ শেষ না হতেই উঠে গেল সড়কের কার্পেটিং
- কুমিল্লা সীমান্তে মাদকের আগ্রাসন বাড়ছে, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে
- জাতীয় কর্মসূচিকে সফল করতে সবার সহযোগিতা করা উচিত—কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
- কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার
- সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান
- সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান
- সাইতলায় মাদকবিরোধী সমাবেশ
- বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?
- কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫