বুধবার, ২৪ জুন ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
  • শিবির নেতার কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের দেশ ব্যাপি কর্মসূচি

    শিবির নেতার কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের দেশ ব্যাপি কর্মসূচি
    ছবি/সংগ্রহীত

    ডেস্ক রিপোর্ট।। 

    ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থী আলী হুসেনকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির জানিয়েছে, সে শিক্ষার্থী শিবিরের কেউ নয়। তবে ছাত্রদলের দাবি, সেই আলী হুসেন ছাত্র শিবিরেরই নেতা। তার সে কাণ্ডের প্রতিবাদস্বরূপ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

    শুধু এই ঘটনাই নয়, সারা দেশে নারী শিক্ষার্থীদের প্রতি ঘটে যাওয়া সাইবার বু-লিয়িংয়েরও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তারই প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করবে সংগঠনটি। সোমবার  এ তথ্য জানানো হয়েছে দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

    সে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধ-র্ষণের হু-মকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হে-নস্তা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বু-লিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’


    add