বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসব ৪ জুলাই 

    কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসব ৪ জুলাই 
    ছবি/সংগৃহীত

    তাপস চন্দ্র সরকার।। শুক্রবার (৪ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়াস্থ শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।
    জানা যায়- মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে।
    ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।


    add